শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই!

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২২ ইং
আলমডাঙ্গায় চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই!

আলমডাঙ্গা অফিস:

ভ্যানের যাত্রী সেজে ভাড়ায় নিয়ে গিয়ে ইসা (৫০) নামের এক ভ্যান চালককে কুপিয়ে তার পাখিভ্যান ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আলমডাঙ্গার গোবিন্দপুর দক্ষিণপাড়ায় এমএস জোহা মাঠের সামনে রোববার গভীর রাতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় ওই ভ্যান চালককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, আলমডাঙ্গার কুমারী গ্রামের কলেজপাড়ার মৃত ফটিক উদ্দিনের ছেলে ঈসা আলী প্রতিদিন রাতে ট্রেনের যাত্রী আনা নেওয়ার কাজ করেন। রোববার রাতে ঈসা আলী স্টেশনে বসে থাকা অবস্থায় চিত্রা ট্রেন থেকে দুই ব্যক্তি নেমে ঈসার পাখিভ্যান ভাড়া করে। তারা গোবিন্দপুর দোয়াড়পাড়া জোহা মাঠের নিকট পৌছালে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে দুই হাতে এবং মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে ভ্যান নিয়ে চম্পট দেয়। ভ্যান চালকের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। সংবাদ পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এদিকে মারাত্মক আহত অবস্থায় ঈসাকে প্রথমে হারদী হাসপাতালে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত