শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ক্ষতিগ্রস্থ কৃষকের দুটি গরু প্রদান

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০২২ ইং
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ক্ষতিগ্রস্থ কৃষকের দুটি গরু প্রদান

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের মধুপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক মজনু জোয়ার্দ্দারে দুটি গরু মারা যাওয়ার পর তাকে দুটি গরু প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে এ্যাসোসিয়েশন ফর এ্যাডভান্সমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (এ্যাড) ও এফএনএফ ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায় গরু দুটি প্রদান করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ্যাড’র নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান ফোটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন। এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাড’র সহকারী নির্বাহী পরিচালক মিলন কুমার শিকদার, সিনিয়র পরিচালক (মাইক্রোফিন্যান্স) বিল্লাল হোসেন, পরিচালক ফিরোজ মাহমুদ, আইটি অফিসার তৌফিক মুন্সী। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক (প্রশাসক) শামীমা পারভীন।

উল্লেখ্য, গত ২৭ মার্চ মধুপুর পূর্বপাড়া গ্রামের কৃষক মজনু জোয়ার্দ্দার দুটি গরু নিয়ে ফেলা বিশ্বাস নামের এক কৃষকের ১০ কাঠা জমি চাষ করতে যায়। জমি চাষের পরে মই দিতে গিয়ে জমিতে থাকা ওজোপাডিকো বিদ্যুৎ বিভাগের খাম্বার পাশে আসলে গরু দুটি বিদ্যুৎস্পৃষ্ট হলে সেখানেই মৃত্যু হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত