মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঝিনাইদহ অঞ্চলের এজেন্ট পুর্ণমিলন ও আনন্দ আয়োজন উদযাপন

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০২২ ইং
ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঝিনাইদহ অঞ্চলের এজেন্ট পুর্ণমিলন ও আনন্দ আয়োজন উদযাপন

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঝিনাইদহ অঞ্চলের এজেন্ট পুর্নমিলনী ও আনন্দ আয়োজন-২০২২ ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। বাঙালির ইতিহাসের গৌরব উজ্জ্বল দিন মহান স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং পরিবার বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উৎযাপন করে। অনুষ্ঠানে সেবার মান বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর নিকট আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণে আলোচনা করা হয়। ‘আস্থার সাথে আপনার পাশে’ এই শ্লোগানে সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবাকে পৌছে দিতে সবার উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণসহ সকল এজেন্টগণ ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত হয়ে উঠে। এসময় বিগত বছরের লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন শ্রেণিতে সেরা এজেন্ট ও এজেন্ট ফিল্ড অফিসারদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল্টারনেট ব্যাংকিং চ্যানেল প্রধান নাজমুর রহিম, এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রধান, মো. নাজমুল হাসান, রিজিওনাল বিজনেস কো-অর্ডিনেটর মাহাবুবুল আলম, খুলনা আঞ্চলিক বিজনেস টিম লিড মো. নুর হোসেন, ঝিনাইদহ আঞ্চলিক বিজনেস টিম লিড মো. সুমন রেজা, ঝিনাইদহ ব্রাঞ্চ ম্যানেজার সঞ্জয় কুমার বিশ্বাস, এজেন্ট ব্যাংকিং রিলেশনশিপ অফিসার ইয়াসির আরাফাত, নাসিম রেজা মিল্টন, রোস্তম আলী, মানিক মিয়া এবং ঝিনাইদহ অঞ্চলের সকল এজেন্ট ও এজেন্ট ফিল্ড অফিসারবৃন্দ। এজেন্ট রিলেশনশিপ অফিসার মাহফুজ রহমানের উপস্থাপনায় প্রথমে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দেশাত্মবোধক গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। -বিজ্ঞপ্তি



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী