মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন কৃতি ব্যবসায়ী দিলীপ কুমার

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০২২ ইং
‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন কৃতি ব্যবসায়ী দিলীপ কুমার

সমীকরণ প্রতিবেদন:
‘এমডি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বাংলাদেশ ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই-এর সাবেক সহসভাপতি বর্তমান পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমটির সম্মানিত সদস্য এবং তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কৃতী ব্যবসায়ী বাবু দিলীপ কুমার আগরওয়ালা (এনডিসি, সিআইপি)। বাংলাদেশে ক্রমাগত ও দ্রুত বর্ধনশীল জুয়েলারী ব্রান্ড-এর কর্ণধার হিসেবে এই সম্মননা তাঁর হাতে তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক রিটেইল জুয়েলার ম্যাগাজিনের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জুয়েলারি সেক্টরে অসামান্য অবদানের জন্য ও জুয়েলারি ব্রান্ড ইমেজ তৈরীর জন্য বাবু দিলীপ কুমারকে এই সম্মননা প্রদান করা হয়। গত ৩০ মার্চ দুবাই-এর কনরাড সেন্টারে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে ইন্ডিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্দান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১৫০টিরও অধিক প্রথম সারির জুয়েলারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে একমাত্র বাংলাদেশী হিসেবে এ সম্মননা গ্রহণ করেন কৃতী ব্যবসায়ী বাবু দিলীপ কুমার আগরওয়ালা। সম্মাননা অনুষ্ঠানে রিটেইল জুয়েলার ম্যাগাজিনের পাশাপশি সার্বিক সহযোগিতায় ছিলেন জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট কাউন্সিল অব ইন্ডিয়া, দুবাই জুয়েলারি গ্রুপ, পিজিআইসহ অন্যান্য প্রতিষ্ঠান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী