মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সহকারী শিক্ষক সমিতির কেডিকে ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০২২ ইং
সহকারী শিক্ষক সমিতির কেডিকে ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন শাখার উদ্যোগে নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। জীবননগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার ও জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তকারুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মারুফদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামাউল হক। উক্ত আলোচনা সভা শেষে সরাসরি ভোটের মাধ্যমে সহকারী শিক্ষক ওহিদুল ইসলাম সভাপতি, সাইদুর রহমান সাধারণ সম্পাদক ও হেলেনা আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্যবিশিষ্ট ৩ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালিদ হোসেন, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক শাহ আলম, সহকারী শিক্ষক নাজমুল হাসান, সাইফুর রহমান, সাইফুল ইসলাম, মতিয়ার রহমান, আশরাফুল, ছবির, সোয়ান, জিনারুল, আসাবুল, সাজিদুর, সাজ্জাদ, ইমরানসহ কেডিকে ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। নবনির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার আব্দুস শুকুর সরকার ও কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের তরুণ ও উদীয়মান চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী