মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে নবগঙ্গা নদী রক্ষায় মানববন্ধন

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০২২ ইং
হরিণাকুণ্ডুতে নবগঙ্গা নদী রক্ষায় মানববন্ধন

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:

দখল, দূষণ, অবৈধভাবে মাছ চাষ, দুর্নীতি করে সমিতি, সাব লিজ, সরকারি প্রকল্প হরিলুট, প্রবাহহীনতার কারণে ঝিনাইদহ জেলার হরিণাকু-ু উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর, ভেড়াখালীর জনপদের প্রাচীন ঐতিহ্যবাহী নবগঙ্গা নদী এখন মৃত প্রায় সরু বাওড়ে পরিণত করেছে একটি কুচক্রি মহল। তৈরি করেছে সিন্ডিকেট। নবগঙ্গা নদীকে দখল ও উন্মুক্ত করাসহ নাব্যতা ফিরিয়ে আনতে উচ্চআদালতের আদেশ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সুবিধাবঞ্চিত এলাকাবাসী। গতকাল বুধবার বিকেল চারটায় নবগঙ্গা নদীর কোল ঘেষে দাঁড়িয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে অংশগ্রহণ করেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, ইউপি সদস্য মুকুল হোসেন, সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন, স্থানীয় সাংবাদিক মো. সোহরাব আলীসহ সুবিধাবঞ্চিত এলাকাবাসী।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী