মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ক্রাউন সিমেন্টের ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ৩১-০৩-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ক্রাউন সিমেন্টের ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ক্রাউন সিমেন্টের ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার চুয়াডাঙ্গা শহরের অভিজাত এক রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্রাউন সিমেন্ট চুয়াডাঙ্গার এক্সক্লুসিভ ডিলার মেসার্স নীল রতন সাহার স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী নীল রতন সাহা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের সিনিয়র ম্যানেজার মিজানুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের অ্যাসিসট্যান্ট ম্যানেজার শহিদুল ইসলাম, ক্রাউন সিমেন্টের ডিলার প্রদীপ কুমার সাহা, পলাশ কুমার সাহা ও শিমুল কুমার সাহা। এরিয়া ম্যানেজার পান্না লালের উপস্থাপনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের এসটিও সাহাব উদ্দীন, ওহিদুল ইসলাম, রাকিবুল হাসান ও তারিকুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী