মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ৩০-০৩-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদকসেবী লিটনকে (৪০) আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের খেজুরতলা পাড়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ২ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত লিটন ওই এলাকার মৃত হাবিবুর রহমান হবি মিস্ত্রির ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আকবর হোসেন ও সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে লিটনের বাড়িতে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাঁকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে লিটনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী