মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ৩০-০৩-২০২২ ইং
চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গার সদর উপজেলার মাখালডাঙ্গা-দীননাথপুরে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় দল অংশগ্রহণ করে। খেলায় মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয় ১০-০৩ পয়েন্টে শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে।

প্রতিযোগিতা শেষে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা ক্রীড়া অধিদপ্তরের উপ-পরিচালক (অব.) মো. আবু জাফর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবুত আলী, সহকারী শিক্ষক তাসের, শারমিন, আনোয়ার, শরিফুজ্জামানসহ আরও অনেকে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী