মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে শিক্ষকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ!

  • আপলোড তারিখঃ ৩০-০৩-২০২২ ইং
হরিণাকুণ্ডুতে শিক্ষকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ!

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:

হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে এক শিক্ষকের বিরুদ্ধে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জানা গেছে, আগামীকাল ৩১শে মার্চ রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ঘুরছেন ছাত্র-ছাত্রীর বাড়ি, করছেন ভোট প্রার্থনা। তবে অভিযোগ উঠেছে রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল হোসেন তাঁর নিজের প্যানেলকে জয়যুক্ত করার জন্য ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে নিজের প্যানেলের লোকের ভোট দেওয়ার কথা বলে আসছে এবং এক দিস্তা করে খাতা দিচ্ছেন। আর খাতা খুললেই পাওয়া যাচ্ছে ৫ শ কিংবা ১ হাজার টাকার নোট।

হিংগারপাড়া গ্রামের মোছা. জিমের অভিভাক জানান, উজ্জ্বল মাস্টার বাড়িতে এসে খাতা দিয়ে গেছে এবং ৫ শ টাকা দিয়ে গেছে এবং কাগজে নিজের প্যানেলের ভোট প্রদানের কথা বলে গেছে। রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন বাবুর কাছে জানতে চাইলে তিনি জানান, ‘সহকারী শিক্ষক উজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আমি তাঁকে সতর্ক করার সত্ত্বেও নিষেধ অমান্য করে ভোট চাচ্ছে।’

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আবুল কালাম আজাদ জানান, ‘আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি বারবার অবহিত করেছি। এ সত্বেও শিক্ষক হয়ে ভোট চাওয়াসহ ছাত্র-ছাত্রীদের বাসায় নগদ টাকা ও প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, যেটা আইনি লঙ্ঘন। আমি এর একটা বিহিত চাই।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী