মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে ডিসি আমিনুল ইসলাম

  • আপলোড তারিখঃ ৩০-০৩-২০২২ ইং
দামুড়হুদায় টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে ডিসি আমিনুল ইসলাম

মোজাম্মেল শিশির, দামুড়হুদা:

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দামুড়হুদা উপজেলার ৭ ইউনিয়ন ও দর্শনা পৌরসভায় ৭ হাজার ৫১৮ পরিবারকে জেলা প্রশাসনের মাধ্যমে দেওয়া হচ্ছে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য-সামগ্রী। গতকাল মঙ্গলবার সকালে পণ্য-সামগ্রী বিক্রির স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তার।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, সরকার টিসিবির পণ্যের ওপর ভর্তুকি দিচ্ছে, যাতে নিম্ন আয়ের মানুষ এগুলো পায়। চেয়াম্যানদের উদ্দেশ্য  তিনি বলেন, ‘আপনারা খেয়াল রাখবেন যারা এই পণ্য নেওয়ার উপযোগী তারাই যেন পায়। কোনো অনিময় যাতে না হয়। কেউ অনিয়ম করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

``

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, কার্পাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা ট্যাগ অফিসারসহ সকল ইউনিয়ন পরিষদের সদস্য।

জানা যায়, দামুড়হুদায় উপজেলার নাটুদাহ ইউনিয়নে ৬৯৫ জন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে ৮৩৬ জন, কুড়ুলগাছি ইউনিয়নে ৯৭৬ জন, জুড়ানপুর ইউনিয়নে ৯০৫ জন, কার্পাডাঙ্গা ইউনিয়নে ১ হাজার ১৭৭ জন, হাউলী ইউনিয়নে ১ হাজার ১৭ জন, দামুড়হুদা ইউনিয়নে ১ হাজার ২২১ জন ও দর্শনা পৌরসভার ৬৮১ জন পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী