মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে হার্ভেস্টার-মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-০৩-২০২২ ইং
হরিণাকুণ্ডুতে হার্ভেস্টার-মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হার্ভেস্টার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুল ইসলাম (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাজেদুল ইসলাম মানু নামের আর এক ব্যক্তি। গতকাল রোববার দুপুর দুইটার দিকে হরিণাকুণ্ডুর শাখারীদহ এলাকার দৌলতপুর মাদ্রাসার অদূরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই কামরুল ইসলামের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাজেদুল ইসলাম মানুকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। নিহত কামরুল ইসলাম হরিণাকুণ্ডু শহরের হাসপাতাল মোড়ের বাসিন্দা ও আহত সাজেদুল ইসলাম একই উপজেলার মান্দারতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

হরিণাকুুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, ‘রোববার বেলা দুইটার দিকে শাখারীদহ এলাকার দৌলতপুরে একটি গম কাটা হার্ভেস্টার মাঠ থেকে রাস্তায় উঠছিল। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে হার্ভেস্টরটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কামরুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার পর থেকে হার্ভেস্টারটির চালক পলাতক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী