সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে মফিজুল ইসলাম (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে জীবননগর থানার আন্দুলবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প। এসময় আটক মফিজুল ইসলামের নিকট থেকে ১৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক মফিজুল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন যদুপুর গ্রামের ফকির মোহাম্মদের ছেলে। গতকাল রোববার র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও আটককৃত আসামীকে জীবননগর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন