মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মহান স্বাধীনতা ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৭-০৩-২০২২ ইং
আলমডাঙ্গায়  মহান স্বাধীনতা ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আলমডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের কবি গোলাম রহমান চৌধুরীর আলাউদ্দিন আহমেদ পাঠাগারে মহান স্বাধীনতা ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল থেকে আলমডাঙ্গা কামালপুর আলাউদ্দিন আহমেদ পাঠাগারের আয়োজনে আলাউদ্দিন আহমেদ পাঠাগার চত্ত্বরে কবিতা পাঠ, বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম।

অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ওমর আলী, সানবীম প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আবুস সালাম সালেহিন, প্রধান শিক্ষক রাজিবুল, কবি জোয়াদ আলী,কবি আব্দুল খালেক, মিজানুর রহমান, নাসির উদ্দিন, কবি হাবিবুর রহমান মজুমদার, সিরাজুল ইসলাম মন্ডল, জুয়েল রানা, ইমাম আব্দুস সাত্তার, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, নাসির উদ্দীন, দৈনিক এই আমার দেশ পত্রিকার আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি এন এইচ শাওন, পলাশ, নাহিদ, কামালপুর গ্রামের ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী