মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় উন্নয়ন মেলার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৭-০৩-২০২২ ইং
আলমডাঙ্গায় উন্নয়ন মেলার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বল্পন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ও বঙ্গবন্ধু থেকে প্রথানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলা মঞ্চের নিকট এই উন্নয়ন মেলার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মৎস কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, আলমডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম।

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শামিম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর আলম, ইউআরসি ইনেস্ট্রাক্টর জামাল হোসেন, সমবায় কর্মকর্তা মমতা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা বায়োজিত খন্দকার, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, পরিবার পরিবার পরিকল্পনা অফিসের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম বেলু, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, মৎস সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, সহকারি শিক্ষক ফেরদৌস প্রমুখ।

সভায় শ্রেষ্ঠ স্টল হিসেবে উপজেলা মৎস অফিস, পরিবার পরিকল্পনা অফিসকে দ্বিতীয় ও উপজেলা তথ্য অফিসকে তৃতীয় স্থান অধিকার করায় পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও মেলায় অংশগ্রহনকারী সকল স্টলকে শান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী