মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা আজিমপুরে অসহায় এক নারীকে সহায়তা প্রদান

  • আপলোড তারিখঃ ২৭-০৩-২০২২ ইং
দর্শনা আজিমপুরে অসহায় এক নারীকে সহায়তা প্রদান

দর্শনা অফিস:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দর্শনার স্বেচ্ছাসেবী সংগঠন ভালোবাসার বন্ধনের সদস্যরা দর্শনা আজিমপুরে অসহায় এক নারীকে চিকিৎসার জন্য ৫ হাজার টাকা অর্থ ও ২৫ কেজি চাল দিয়ে সহায়তার করেছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই অসহায় নারীর বাড়িতে গিয়ে অর্থ ও চাল পৌচ্ছে দেয়। এসময় ভালোবাসার বন্ধনের উপদেষ্টা দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, মোমিনুল ইসলাম ও ভালোবাসার বন্ধনের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ নুরনবী সুমন, সাংগঠনিক সম্পাদক আয়নাল হক, দপ্তর সম্পাদক আশাহাবুল আলম, দুর্যোগ ব্যস্থাপনা সম্পাদক মাসুম ইকবাল, নির্বাহী সদস্য আমিনুর রহমান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। নিজ উদ্যোগে দর্শনা ভালোবাসার বন্ধন দীর্ঘদিন ধরে এভাবে অসহায় মানুষের জন্য নানা রকমের সহায়তায় করে আসছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী