প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে অপসোনিন ফার্মাসিটিক্যালের উদ্যোগে পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ডাকবাংলা বাজারের দোকান মালিক সমিতির অফিসকক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকবাংলা শাখার নবনির্বাচিত সভাপতি মতিয়ার রহমান মতির সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপসোনিন ফার্মাসিটিক্যাল-এর এরিয়া ম্যানেজার হাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকবাংলা শাখার সাধারণ সম্পাদক শামীম রেজাসহ অত্র সংগঠনের সকল পল্লী চিকিৎসকগণ।
অপসোনিন ফার্মাসিটিক্যালের এরিয়া ম্যানেজার হাফিজুর রহমান তাঁর কোম্পানির বিভিন্ন ওষুধের বিষয়ে আলোচনা করেন এবং প্রত্যেক পল্লী চিকিৎসককে এক বক্স করে গ্যাসের ট্যাবলেট ফিনিক্স নিতে অনুরোধ করেন।
সমীকরণ প্রতিবেদন