মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ‘আমার ছেলেবেলা’ বইয়ের মোড়ক উন্মোচন

  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০২২ ইং
জীবননগরে ‘আমার ছেলেবেলা’ বইয়ের মোড়ক উন্মোচন

জীবননগর অফিস:

জীবননগরে শিক্ষক শফিকুল ইসলামের রচিত ‘আমার ছেলেবেলা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় সাপ্তাহিক জীবননগর বার্তার আয়োজনে জীবননগর পৌরসভার হলরুলে এক আলোচনা সভা শেষে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক শোয়েব আহম্মেদ শোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক হুমায়ন কবির, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলার আবুল কাশেম, অ্যাড. ফারুক হোসেন, সাংবাদিক নারায়ণ ভৌমিক, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি আশরাফুন নাহার শোভা, সাংবাদিক মিঠুন মাহমুদ, মাজেদুল মিল্টন, মতিয়ার রহমান, মুতাসিন, কবি আজিজুর রহমান, খলিলুর রহমান, কবির আল চপল প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাংবাদিক আতিয়ার রহমান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী