শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা রুদ্রনগর মাদ্রাসায় সুধী সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২২ ইং
দর্শনা রুদ্রনগর মাদ্রাসায় সুধী সমাবেশ

দর্শনা অফিস:

দর্শনা রুদ্রনগর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে এ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা কমিটির সভাপতি ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হানিনার নের্তৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। আওয়ামী লীগ সরকার ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছে। ধর্মীয় শিক্ষার আলোকেই গড়তে হবে আলোকিত সমাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, আতিয়ার রহমান হাবু, এরশাদ আলী মাস্টার, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মুহতামিম মাওলানা মোস্তফা কামাল, দর্শনা পুরাতন বাজার কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত