মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা বাসস্ট্যান্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২২ ইং
দর্শনা বাসস্ট্যান্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দর্শনা অফিস:

দর্শনা বাসস্ট্যান্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন আরাম ফার্মেসি ও ডক্টরস চেম্বারের আয়োজনে এ ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। দর্শনার কৃতী সন্তান দক্ষিণ চাঁদপুর গ্রামের মাঝপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামানের কনিষ্ট পুত্র কুষ্টিয়া মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান সনি (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য) দিনব্যাপী দর্শনা পৌর এলাকার বিভিন্ন গ্রামের দেড় শতাধিক মানুষের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

এর আগে উদ্বোধনের সময় সংক্ষিপ্ত আলোচনায় ডা. মনিরুজাজামান সনি বলেন, ‘জন্মস্থান দর্শনায় শৈশব ও কৈশর জীবন অতিক্রম করেছি। সেই সুবাদে দর্শনাবাসী আমার কাছে অনেক কিছু আশা করে। তাছাড়া এই পেশা এমন একটা পেশা, যা সকল প্রকার মানুষের পাশে থেকে যতটুকু চিকিৎসা সেবা প্রদান করা যায়, তা হাত ছাড়া করতে চাই না।’

দর্শনা বিশিষ্ট সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আতিয়ার রহমান হাবুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ইদ্রিস আলী, ঠান্ডু মিয়া, জয়নাল আবেদিও নফর, নেফাউর রহমান মণ্টু, হবা জয়ার্দ্দার প্রমুখ। অনুষ্ঠানটি সার্বক্ষণিক পরিচালনা করেন হাসিবুজ্জামান রনি ও আবজাল হোসেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী