শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সোনালী ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২২ ইং
ঝিনাইদহে সোনালী ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদ্যাপন

প্রতিবেদক, ডাকবাংলা:

‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, সোনালী ব্যাংক হবে সবার’ স্লোগানে সোনালী ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল  ৯টায় সোনালী ব্যাংক ঝিনাইদহ প্রিন্সিপাল শাখার আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সোনালী ব্যাংকের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মো. আবু সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল কাদের, সিনিয়র প্রিন্সিপাল অফিসার নজরুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার রবিউল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার জেড এম মোবাশ্বের হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ওয়াহিদ্দুজ্জামানসহ সোনালী ব্যাংক ঝিনাইদহের অন্যান্য শাখার কর্মকর্তা-কর্মচারীগণ। শোভাযাত্রা শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্য সকালের নাস্তা বিতরণের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত