মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে টিসিবির পণ্য-সামগ্রী বিক্রি কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২২ ইং
জীবননগরে টিসিবির পণ্য-সামগ্রী বিক্রি কার্যক্রমের উদ্বোধন

জীবননগর অফিস:

জীবননগরে টিসিবির পণ্য-সামগ্রী বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে টিসিবির পণ্য-সামগ্রী বিক্রয়ের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সদস্য হাজি আলী আজগার টগর।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, জীবননগর থানার ওসি (তদন্ত) শেখ মাহাবুব হোসেন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান ও আবু সাঈদ মোহাম্মদ সাদ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী