শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চন্ডিপুরের মিজানুর আটক : ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০১৭ ইং
চন্ডিপুরের মিজানুর আটক : ফেনসিডিল উদ্ধার
চুয়াডাঙ্গার আকুন্দবাড়িয়া থেকে দামুড়হুদা চন্ডিপুরের মিজানুর আটক : ফেনসিডিল উদ্ধার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আকুন্দবাড়িয়া-রাঙ্গিয়ারপোতা সড়ক থেকে ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গতকালই আটককৃত মাদকব্যবসায়ী মিজানুরকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া-রাঙ্গিয়ারপোতা সড়কে অবস্থান নেয় বেগমপুর ফাড়ি পুলিশ। এসময় ওই সড়ক দিয়ে যাওয়ার সময় মিজানুর রহমানের গতিরোধ করে তল্লাশী চালিয়ে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে তাকে আটক করে পুলিশ ফাড়িতে নেয়া হয়। আটককৃত মিজানুর রহমান (৩৫) দামুড়হুদা উপজেলার চন্ডিপুর মাঝেরপাড়ার আনিসুর রহমানের ছেলে। বেগমপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সৈয়দ মাসনুন আলম বাদি হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। গতকালই উদ্ধারকৃত ফেনসিডিলসহ মিজানুরকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত