মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার চিৎলায় বিশ্ব জাকের মঞ্জিল আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২২ ইং
আলমডাঙ্গার চিৎলায় বিশ্ব জাকের মঞ্জিল আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের রুইতনপুর চিৎলায় বিশ্ব জাকের মঞ্জিল আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রুইতনপুর যুব সমাজ ও চিৎলা ইউনিয়ন বিশ্ব জাকের মঞ্জিল কর্মিবৃন্দের উদ্যোগে রুইতনপুর চিৎলা ঈদগা ময়দান মাঠে বিশ্ব জাকের মঞ্জিল আজিমুশ্বান ইসলামী জলসার আলোচনা অনুষ্ঠানের চিৎলা ইউনিয়ন কর্মি গ্রুপের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম হযরত মওলানা মুফতি আলাউদ্দীন জিহাদী। প্রধান মেহমান চুয়াডাঙ্গা জেলার কর্মি প্রধান আরিফুজ্জামান, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ইমরান হোসেন মাজহাবী, তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মওলানা মোস্তফা কামাল বুলবুলি, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক খাইরুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম মল্লিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ব জাকের মঞ্জিলের চুয়াডাঙ্গা জেলা সদস্য কর্মি আমিরুল ইসলাম ও আব্দুল হাকীম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী