মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ওষুধের দোকানে কসমেটিক্স পণ্য বিক্রি!

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০২২ ইং
ওষুধের দোকানে কসমেটিক্স পণ্য বিক্রি!

প্রতিবেদক, দামুড়হুদা:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে লাইসেন্স নবায়ন না করা, মেয়াদোর্ত্তীণ ওষুধ ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কসমেটিক্সের পণ্য বিক্রি করার অপরাধে মল্লিক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ফার্মেসি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জয়রামপুর স্টেশনপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান এবং সহযোগিতা করেন জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেল স্টেশনপাড়ার মল্লিক ফার্মেসিতে লাইসেন্সের বিধি লঙ্ঘন করে ওষুধের পাশাপাশি কসমেটিক্সের পণ্য বিক্রয় করার অপরাধের দোষী সাব্যস্ত করে মল্লিক ফার্মেসির মালিক জয়রামপুর গাতির পাড়ার আমজাদ হোসেনের ছেলে জাহিদুল ইসলামকে ঃযব ফৎঁম ধপঃ ১৯৪০ সালের ১৮ (গ) এর ২৭ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ফার্মেসি সিলগালা করা হয়। পরে অভিযুক্ত জাহিদুল ইসলাম জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী