মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় মুনজিক্স ক্রিয়েটিভস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় মুনজিক্স ক্রিয়েটিভস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:

চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গায় তথ্য প্রযুক্তির উন্নয়নে নতুন উদ্যোক্তা তৈরি ও বেকার সমস্যা দূরীকরণে দক্ষ নারী-পুরুষের কর্মসংস্থানের লক্ষে মুনজিক্স ক্রিয়েটিভস-এর প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইন্দ্রা মোড়ে এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার মো. সাঈদ হাসান। বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ. সালাম বিশ্বাস, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আতিকুল ইসলাম জুয়েল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক রোকনুজ্জামান মামুন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী