নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় চঞ্চল সরদার নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তাঁর কাছ থেকে ৪২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে কারাদণ্ডসহ জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত চঞ্চল সরদার তালতলা পশুহাট পাড়ার বিল্লাল সরদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ-জ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে চঞ্চলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। এসময় আটককৃত চঞ্চলের স্বীকারোক্তিতে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে ৪২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ-জ্জামান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চঞ্চলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত চঞ্চলকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন আব্দুল লতিফ।
সমীকরণ প্রতিবেদন