মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার ভগিরথপুরে মাছ ব্যবসায়ীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০২২ ইং
দামুড়হুদার ভগিরথপুরে মাছ ব্যবসায়ীর আত্মহত্যা

প্রতিবেদক, নতিপোতা:

দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভগিরথপুরে মিরা সর্দার (৩৫) নামের এক মাছ ব্যবসায়ী বিষপান করে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা য়ায়, পারিবারিক কলোহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। অনেকই মন্তব্য করছেন, স্ত্রীর পরকীয়ার কারণে মিরা আত্মহত্যা করেছেন। এদিকে, দাফনকার্যের আগে মিরার স্ত্রীকে স্থানীয় ভগিরথপুর ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা যায়।

তবে ভগিরথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহাবুব রহমান জানান, মৃত্যুর দায়ে স্ত্রী পারভিনকে মারধর করবে এমন খবর পেয়ে নিরাপত্তার খাতিরে তাকে আটক রাখা হয়। পরে সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে, গতকাল বিকেল পাঁচটার দিকে ভগিরথপুর পুরাতনপাড়া কবরস্থানে মিরার দাফনকার্য সম্পন্ন করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী