মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ক্রিকেটে দারিয়াপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০২২ ইং
মুজিবনগরে ক্রিকেটে দারিয়াপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

প্রতিবেদক, মুজিবনগর:

মুজিবনগর উপজেলার দারিয়াপুরে স্বাধীনতা কাপ সিক্স ‘এ’ সাইভ ক্রিকেট লিগে এম এন হোসেন দারিয়াপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় এম এন হোসেন স্পোর্টিং ক্লাব দারিয়াপুর ২ উইকেটে শালিকা একাদশকে পরাজিত করে।

ম্যাচে টসে জয়লাভ করে শালিকা একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা ৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৬০ রান সংগ্রহ করে। শালিকা দলের পক্ষে মামুন ২০ রান ও বোরহান ১৫ রান করেন। এম এন হোসেন স্পোটিং ক্লাবের আবির ২ ইউকেট লাভ করেন। জবাবে এম এন হোসেন স্পোর্টিং ক্লাব ৬১ রান তাড়া করতে নেমে ২ ইউকেট ও ৪ বল হাতে রেখে জয়লাভ করে। দলের পক্ষে আবির ৩৩ রান ও মৃদুল ১৫ রান করে।

খেলায় আবির ম্যান অব দ্য ম্যাচ, রেদুয়ান সর্বোচ্চ উইকেট শিকারী, লিটিল সর্বোচ্চ রান ও ম্যান অব দ্য সিরিজ সংগ্রহকারী এবং সেরা দর্শক আব্দুল গনি নেওয়ার পুরস্কার লাভ করেন। খেলা শেষে সাবেক সহকারী অধ্যাপক মো. বাকের আলী ও দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এএসএম মাহবুব আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সেখ সাদী প্রমুখ। খেলাটির সহযোগিতায় করে রিদওয়ান ও নাবিলা এন্টারপ্রাইজ, আশিক ডেকোরেটর ও চন্দ্রবিন্দু।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী