মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় আ.লীগের সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা

  • আপলোড তারিখঃ ২১-০৩-২০২২ ইং
আলমডাঙ্গায় আ.লীগের সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক:

আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা এমপি চুয়াডাঙ্গা এসে পৌঁছেছেন। গতকাল রোববার বিকেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এসে পৌঁছালে তাঁদেরকে ফুল দিয়ে স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা প্রমুখ। পরে সন্ধ্যায় সৌজন্য সাক্ষাত করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী