মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২২ ইং
কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় কোটচাঁদপুর উপজেলা আঁখ সেন্টার মাঠ প্রাঙ্গণে এই ত্রিবার্ষিক এ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ -১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আযম খাঁন চঞ্চল এমপি, ঝিনাইদ সদর পৌরসভার মেয়র মো. সাইদুল করিম মিন্টু, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান মোছা. শরিফুন্নেছা মিকি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী। সম্মেলনে মোছা. শরিফুন্নেছা মিকিকে সভাপতি ও মো শাহাজান আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদিত হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী