মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের ১ লাখ ২০ হাজার পরিবার পাবে টিসিবি’র পণ্য

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২২ ইং
ঝিনাইদহের ১ লাখ ২০ হাজার পরিবার পাবে টিসিবি’র পণ্য
ঝিনাইদহ অফিস: আসন্ন রমজান উপলক্ষে ঝিনাইদহের এক লাখ ২০ হাজার ১’শ ৩৩ টি পরিবারকে দেওয়া হবে টিসিবি’র পণ্য। সারাদেশে ১ কোটি পরিবারকে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিতরণ কর্মসূচীর আওতায় ঝিনাইদহেও এ কর্মসূচী  আজ রোববার থেকে শুরু হচ্ছে। কিন্তু কারা পাচ্ছে এই পণ্য তা নিয়ে মানুষের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার রাতে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মনিরা বেগম। সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়, জেলার ৬ উপজেলায় ৩৮ জন ডিলারের মাধ্যমে ২ ধাপে এই পণ্য বিক্রি করা হবে। ফ্যামেলী কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ স্বল্পমুল্যে তেল, ডাল ও চিনি কিনতে পারবেন। ১১০টাকা লিটার দরে সয়াবিন, ৫৫ টাকা কেজি দরে চিনি ও ৬৫ টাকা কেজি দরে মসুরের ডাল বিক্রি করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আগে যারা ২৫’শ টাকার সরকারী প্রণোদনা পেয়েছেন তারা ছাড়াও নিম্ন আয়ের মানুষ এই তালিকায় রয়েছেন। তবে অভিযোগ উঠেছে, যাচাই বাছাই না করেই পৌরসভার কাউন্সিলররা পুরানো তালিকা দিয়েছেন। করোনায় কর্মহীন ও মধ্যবিত্ত পরিবার এই তালিকায় আছে কিনা তা জানা সম্ভব হয়নি। তবে সাংবাদিক সমাজের পক্ষ থেকে উপকারভোগীর তালিকা জেলা প্রশাসকের ওয়েবসাইটে উন্মুক্ত করার দাবী জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী