মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অপহৃত মাদ্রাসাছাত্রী কালীগঞ্জ থেকে উদ্ধার, অপহরক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২২ ইং
অপহৃত মাদ্রাসাছাত্রী কালীগঞ্জ থেকে উদ্ধার, অপহরক গ্রেপ্তার
ঝিনাইদহ অফিস: অপ্রাপ্ত বয়সী এক কিশোরীকে অপহরণের অপরাধে ঝিনাইদহ র‌্যাব-৬ আলামিন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পূর্ববল রামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত সপ্তম শ্রেণি পড়ুয়া মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া অপহরক আলামিন পুর্ববল রামপুর গ্রামের লিটন শিকদারের ছেলে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, গত ১৪ মার্চ মাদ্রাসা যাওয়ার পথে লিটনসহ তার সহযোগীরা ওই মাদ্রসাছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় অপহরণ মামলা করলে র‌্যাব ওই কিশোরীকে উদ্ধার করে। র‌্যাব আরো জানায়, আলামিন একটি ডিস লাইনের কোম্পানীতে কাজ করতো। সেই সুবাদে সে মঠবাড়িয়া এলাকায় থাকতো। ওই কিশোরী কোচিং সেন্টার ও মাদ্রাসা যাওয়ার পথে আসামী আলামিন উত্যাক্ত করতো। তবে আলামিনের পরিবারের ভাষ্য, প্রেমের সম্পর্ক করে মেয়েটি আলামিনের সঙ্গে পালিয়ে গেছে। তাকে কেউ অপহরণ করেনি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী