মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় গাঁজা ও নগদ টাকাসহ দম্পতি আটক

  • আপলোড তারিখঃ ২০-০৩-২০২২ ইং
দামুড়হুদায় গাঁজা ও নগদ টাকাসহ দম্পতি আটক
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী দম্পাতি আটক হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে দামুড়হুদা দশমীপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় আটক দম্পতির নিকট থেকে ৭ শ গ্রাম গাঁজা ও নগদ ৩১ হাজার ৯ শত টাকা জব্দ করে পুলিশ। আটকৃত দম্পতি হলেন দামুড়হুদা দশমীপাড়ার হাজরা মোল্লার ছেলে লাল্টু (৫০) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৪০)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ থানা পুলিশের একটি টিমকে দামুড়হুদা দশমীপাড়ায় অভিযানের নির্দেশ দেন। এসময় থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান, এসআই সোয়াদ বিন মোবারক, এসআই মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে দশমীপাড়ার হাজরা মোল্লার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় লাল্টু ও তার স্ত্রী সুফিয়া বেগমকে তার নিজ ঘড় থেকে আটক করে। পরবর্তীতে তাদের নিকট থেকে ৭ শত গ্রাম গাঁজা ও নগদ ৩১ হাজার ৯ শ টাকা জব্দ করে। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গতকাল শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী