শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে মিলল ৬২৮ লিটার সয়াবিন তেল

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে মিলল ৬২৮ লিটার সয়াবিন তেল
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাড়িতে অবৈধভাবে সয়াবিন তেল মজুত রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উদ্ধার করা হয়েছে ৬২৮ লিটার সয়াবিন তেল। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় ব্যবসায়ী গোলাম রসুলের বাড়িতে ওই অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া জানান, দেশে সয়াবিন তেলের কোনো সঙ্কট নেই। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় ব্যবসায়ী গোলাম রসুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় উদ্ধার করা হয় ৬২৮ লিটার সয়াবিন তেল। গোলাম রসুল চুয়াডাঙ্গা নীচের বাজারের মেসার্স গোলাম স্টোরের স্বত্ত্বাধিকারী। বর্তমানে তাঁর ছেলে রুবেল হোসেন ওই দোকান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, অবৈধভাবে বাড়িতে সয়াবিন তেল মজুত রাখার অপরাধে রুবেল হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে মজুতকৃত ৬২৮ লিটার সয়াবিন তেল বিক্রির জন্য তাঁর দোকানে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন উপ-পরিদর্শক গোপাল চন্দ্রের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত