মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অবৈধভাবে আদম ব্যবসার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২২ ইং
অবৈধভাবে আদম ব্যবসার অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
ঝিনাইদহ অফিস: পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ঝিনাইদহের আলোচিত আদম ব্যবসায়ী নবনির্বাচিত ইউপি সদস্য আসিফ ইকবাল। গত মঙ্গলবার গভীর রাতে তার বাড়ি সদর উপজেলার বেড়াশুলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আলোচিত আদম ব্যবসায়ী নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বেড়াশুলা গ্রামের জানু বেগম নামের এক নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, আলোচিত সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আদম ব্যবসায়ী আসিফ ইকবালের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হয়েছে ৮টি অসহায় পরিবার। পরিবারে একটু স্বচ্ছলতা আনার জন্য বিদেশে পাড়ি চাকরি পাওয়ার আশায় বুক বেঁধেছিল বেড়াশুলা গ্রামের কয়েকটি পরিবার। এই সুযোগকে কাজে লাগিয়ে আদম ব্যবসায়ী আসিফ ইকবাল অসহায় ওই পরিবারগুলোতে উচ্চ বেতনের লোভ দেখিয়ে সৌদি আরব পাঠায়   কোম্পানির ভিসায়। সেখানে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে তারা। এদিকে আসিফ ইকবাল গ্রেপ্তারের পর পুলিশকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা। আসিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।  


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী