মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২২ ইং
আলমডাঙ্গায় ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা এবং ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ২ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই খুলনা কার্যালয়ের পরিচালক দিপঙ্কর কুমারসহ দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে বিএসটিআই লাইসেন্স না নিয়ে আইন লঙ্ঘন করে সরিষার তৈল উৎপাদন ও বিক্রি করার দায়ে আনন্দধাম এলাকার ব্যবসায়ী আলিফ ওয়েল মিলের মালিক রফিকুল ইসলামকে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫/২৭ ধারায় ২৫ হাজার টাকা, একই এলাকার হাবিল-কাবিল ওয়েল মিলে ১০ হাজার টাকা, চারতলার মোড়ের হারান মিষ্টান্ন ভাণ্ডারের মালিকে হারান চন্দ্র অধিকারীকে ২০১৮ এর ১৫/২৭ ধারায় ২৫ হাজার টাকা, আনন্দধাম এলাকার  ব্যবসায়ী আশিকুজ্জামান বিএসটিআই আইন ২০১৮ এর ৩০/৩০ ধারা লঙ্ঘন করায় ১০ হাজার টাকা, আনন্দধাম এলাকার মুসলিম বেকারিতে ৫ হাজার টাকা ও মর্ডান বেকারির মালিক মিলনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী