মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহ ইউপির দায়িত্ব গ্রহণকালে নবনির্বাচিত চেয়ারম্যান শুকুর আলী

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২২ ইং
তিতুদহ ইউপির দায়িত্ব গ্রহণকালে নবনির্বাচিত চেয়ারম্যান শুকুর আলী

আকিমুল ইসলাম:

তিতুদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শুকুর আলী দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল হান্নানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করে সকল কার্যক্রম বুঝে নেন তিনি। এসময় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

দায়িত্ব গ্রহণ করে নবনির্বাচিত চেয়ারম্যান শুকুর আলী বলেন, ‘গত ১১ বছর ধরে নানা তিতিক্ষার পর এলাকার মানুষের সেবা করার দায়িক্ত পেয়েছি এবং পরবর্তীতে আবার যেন দায়িত্ব পায়, সে অনুযায়ী কাজ করব।’ তিনি আরও বলেন, ‘যারা আমাকে নির্বাচনে ভোট দেয়নি তারা থাকবে আমার প্রিয় মানুষের তালিকায়, যেন তারা আমাকে চিনতে পারে। নির্বাচনে প্রতিশ্রুতি অনুযায়ী তা বাস্তবায়নে কাজ করব।’

এসময় চেয়ারম্যানসহ ৯টি ওয়ার্ডের পুরুষ ও সংরক্ষিত মহিলা সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন স্থানীয়রা। প্রত্যেক গ্রাম থেকে অসংখ্য মানুষ দেখা করতে আসেন নতুন চেয়ারম্যানের সাথে। এসময় সবাইকে মিষ্টিমুখ করান চেয়ারম্যান শুকুর আলী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী