মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হারদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২২ ইং
হারদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় ৫ নম্বর ওয়ার্ডের পরাগপুরে এ সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সমন্বয় টিমের সদস্য আসাদুজ্জামান সেণ্টুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠণিক সম্পাদক এমদাদুল হক বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন হাড়াদী ইউনিয়ন বিএনপির সমন্বয় টিমের সদস্য প্রবাশ খান, মনিরুল ইসলাম, আব্দুল সাত্তার, শফিকুল ইসলাম চমক, যুবদল নেতা সুমন প্রমুখ।

সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে মাসুদ রানা, সিনিয়র সহসভাপতি ফরিদুল হক, সাধারণ সম্পাদক আবু হানেফ, যুগ্ম সম্পাদক আসাদুল হক ও ইমদাদুল হককে সাংগাঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী