মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুতুবপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটি বহাল

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২২ ইং
কুতুবপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটি বহাল

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে ঘোষিত কমিটিই বহাল থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বিবৃতিতে জানান,  পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে অধিকতর যাচাই-বাছাই করার জন্য কমিটি স্থগিত করা হয়েছিল। চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সমন্বয় টিম ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় টিমের সাথে আলোচনা সাপেক্ষে স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে গত ১৩ মার্চ সম্মেলনের দিন ঘোষিত ৫ সদস্যবিশিষ্ট কমিটিই বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী