মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় সয়াবিন তেল মজুত রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২২ ইং
শৈলকুপায় সয়াবিন তেল মজুত রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় সয়াবিন তেলের অবৈধ মজুদ রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কবিরপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করে চড়া দামে বিক্রি করছে কিছু ব্যবসায়ী এমন খবরে কবিরপুর এলাকায় অভিযান চালানো হয়। সে সময় কবিরপুর এলাকার ব্যবসায়ী শংকর কুমার কুণ্ডুর গুদামে প্রায় তিনশ ব্যারেল সয়াবিন তেল মজুত পাওয়া যায়। যার পরিমাণ ৬১ হাজার লিটারের বেশি হবে। এছাড়াও রাজু কুণ্ডু নামের আরেক ব্যবসায়ীর গুদামে ২০ ব্যারেল তেল মজুত পান। যার পরিমাণ ৪ হাজার ৮০ লিটার। অতিরিক্ত মজুত রাখার অপরাধে শংকর কুণ্ডুকে ২০ হাজার ও রাজু কুণ্ডুতে ১৫ হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক। মজুতকৃত তেলের ব্যাপারে পরবর্তীতে সিন্ধান্ত জানানো হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল। অভিযানে শৈলকুপা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী