মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে চাচা হত্যা মামলায় ভাতিজা গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৬-০৩-২০২২ ইং
ঝিনাইদহে চাচা হত্যা মামলায় ভাতিজা গ্রেপ্তার

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে চাচা হত্যার খুনি শহিদুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ উপজেলার কোদালিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জানুয়ারি জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে যাদবপুর গ্রামে আওলাদ হোসেন নামে এক বৃদ্ধ খুন হন। ভাতিজা শহিদুল তাঁকে কোদাল দিয়ে আঘাত করে মাঠেই খুন করেন চাচাকে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় শহিদুলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে শহিদুল পলাতক ছিলেন। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে শহিদুলকে কোদালিয়া গ্রাম থেকে র‌্যাবের একটি দল গ্রেপ্তার করে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী