মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মহিলা দলের বিক্ষোভ সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২২ ইং
চুয়াডাঙ্গায় মহিলা দলের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:  চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী জেলা মহিলা দল। মহিলা দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবদী মহিলা দল চুয়াডাঙ্গা জেলা শাখা। চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভানেত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রউফুন নাহার রীনার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভানেত্রী জাহানারা পারভীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক পারুলা বেগম। জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভীনের উপস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের সিনিয়র সভাপতি ও চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর শেফালী খাতুন ও সহসভাপতি পিয়ারা বেগম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সদস্য তহুরা খাতুন, সীমা খাতুন, রতনা খাতুন, জাহানারা, লাবনী, রেহেনা, আম্বিয়া, রিতু, ফারজানা, সুমাইয়া, নাসিমা, নুরজাহান, আনুরা, সুফিয়া, সুমি, ফরিদা, জাহানারা (২), মমতাজ, আসমা, আফরোজা, ছালমা, শিরিনা, রহিমা, আসানুর, জেসমিন, সামেলা, রাজিয়া, সীমা, রতনা, আলিয়া, তাসলিমা, সালেহা, নারগিস, হেনা, হানিফা, মালা, আনুরা, লিজা প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী