প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামে অবস্থিত মা ছামিনা স্মৃতি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শতাধিক প্রতিবন্ধীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামে অবস্থিত মা ছামিনা স্মৃতি অটিস্টিক ও প্রতিবন্দী বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার শতাধিক প্রতিবন্ধীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, কনসালটেন্ট ফিজিওথেরাপি ডা. মো. নুর আলম আকাশ, থেরাপি সহযোগী কর্নেল ইউন্স হাসদা, টেকনিশিয়ান মো. শাহাজান হোসেন ওয়ান, মা ছামিনা স্মৃতি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মো. জামাল উদ্দিন, ইউপি সদস্য মো. আবু বক্কর জোয়ার্দ্দার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ এবং অনান্য শিক্ষকবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন