মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২২ ইং
চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা সভা

সমীকরণ প্রতিবেদন:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার দুটি বিদ্যালয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ঝিনুক বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চুয়াডাঙ্গা+মেহেরপুর সার্কেল আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ’র সহকারী পরিচালক সৈয়দ আয়নুল হুদা চৌধুরী।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তারেক জুনায়েত, ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান ও বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন ড্রাইভিং প্রশিক্ষক মো. জাকির হোসেন। বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সকল শিক্ষার্থীকে সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। প্রতিটি সুনাগরিককে দেশের প্রচলিত আইন মান্য করতে হবে। এর ধারাবাহিকতায় সড়কে নিরাপত্তা বিধানে শিক্ষার্থীদের আইন মেনে চলতে হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী