শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ২০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২২ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ২০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান

সমীকরণ প্রতিবেদন:

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড করোনা চিকিৎসা সহায়তার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ২০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছে। গতকাল সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. মো. সাজ্জাৎ হাসানের নিকট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের রাজশাহী জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান মো. সলিম উল্লাহ এ চিকিৎসা-সামগ্রী হস্তান্তর করেন।

এসময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার ও অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাহিদুল হাসান, প্রিন্সিপাল অফিসার মো. গাফফারুল ইসলাম ও রাজশাহী জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার এস এম মাজেদুল হক উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত