মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগী আব্দুল খালেকের সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২২ ইং
ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগী আব্দুল খালেকের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জনৈক মাসুদের বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগ তুলে ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দামুড়হুদার ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের আব্দুল খালেক। গতকাল রোববার দুপুর ১২টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি জানান, তিনি একটি কাজের জন্য চুয়াডাঙ্গার জনৈক মাসুদুজ্জামানকে ২০০৯ সালে আড়াই লাখ টাকা দেন। কিন্তু মাসুদ তাঁর কাজ করে না দেওয়ায় তিনি টাকা ফেরত চান। বহুবার ঘোড়ানোর পর মাসুদ ইসলামি ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখার দুই লাখ ২০ হাজার একটি চেক প্রদান করে। কিন্তু চেকটি ডিজ অর্নার। এরপর তিনি এ বিষয়ে মামলা করেন। যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আমি এ ব্যাপারে ন্যায়বিচার প্রার্থনা করছি। এ ব্যাপারে মাসুদুজ্জামান বলেন, ‘ওই চেকের বিষয়ে আমি একটি মামলা দায়ের করি। যা সিআইডি তদন্ত শেষে আদালতে অভিযোপত্র দাখিল করেছে। যেটি বর্তমানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী