শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জয়রামপুরে গর্তে ডুবে শিশুর করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৪-০৩-২০২২ ইং
জয়রামপুরে গর্তে ডুবে শিশুর করুণ মৃত্যু

প্রতিবেদক, জয়রামপুর:

দামুড়হুদা উপজেলার জয়রামপুরে টিউবওয়েলের পানি যাওয়া গর্তে ডুবে ১৫ মাস বয়সী শিশুকন্যা সুমাইয়ার করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের আরিফুলের একমাত্র কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল আসরের আজানের পর পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পড়ায় ১৫ মাসের শিশুকন্যা সুমাইয়াকে বাড়ির উঠানে খেলতে দেয় তার মা। পরিবারের অসাবধানতাবশত বাঁচ্চাটি খেলতে খেলতে হামাগুড়ি দিয়ে বাড়ির উঠানের পাশে থাকা টিউবওয়েল পানি যাওয়া ৬ ফুট গর্তে পড়ে যায়। এদিকে, পরিবারের সদস্যরা শিশুর কোনো সন্ধান মেলাতে না পেরে তারা টিউবওয়েলের গর্তের দিকে তাকালে তার ভেসে থাকা লাশ দেখতে পায়। এবং গর্ত থেকে উদ্ধার করলে তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত