মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কমিটি গঠন সম্পূর্ণ অবৈধ ও ভিত্তিহীন: চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রতিবাদ বিবৃতি

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২২ ইং
আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কমিটি গঠন সম্পূর্ণ অবৈধ ও ভিত্তিহীন: চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রতিবাদ বিবৃতি


সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কমিটি গঠন সম্পূর্ণ অবৈধ ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ বিবৃতি দিয়েছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপি আহবায়ক মাহমুদ হাসান খান বাবু ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল ১২ মার্চ দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার মাধ্যমে `কুমারী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত` শিরোনামে সংবাদটি জেলা বিএনপির দৃষ্টিগোচরীভূত হয়েছে। সেখানে ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের তথ্যও জানা গেছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশে এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সরাসরি তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলার অধীন শাখাসমূহের পূনর্গঠন প্রক্রিয়া চলমান রয়েছে। সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে ওয়ার্ড কমিটি গঠন কাজ অনেকটাই এগিয়ে গেছে। এরই মধ্যে আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কমিটি গঠনের সংবাদে আমরা বিস্মিত। এই প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ ও ভিত্তিহীন। জেলা বিএনপি এই অগঠনতান্ত্রিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। যারা নিজেদের স্বার্থে দলের ভিতর বিভাজন তৈরি করতে চায়,তাদের প্রতি আহবান থাকবে দেশ ও দলের বৃহৎ স্বার্থে ঐক্য প্রক্রিয়া শামিল হওয়ার জন্য। অন্যথায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্র পূনরুদ্ধার আন্দোলনের লড়াইয়ের অংশ হিসেবে দল গোছানোর কাজ বাঁধাগ্রস্ত করার অপচেষ্টা কোনভাবেই সহ্য করা হবে না।বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান থাকবে,দল স্বীকৃত নয় এমন কোন পাল্টা কমিটি বা বিভেদ তৈরির নোংরামিতে নিজেদেরকে না জড়ানোর জন্য।আপনাদের অসন্তুষ্টি বা কোন বক্তব্য থাকলে দলীয় ফোরামে বলার অনুরোধ রইল।জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত আহবায়ক ও সদস্য সচিব আপনাদের প্রতি সচেতনভাবেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।সকলের জন্য দলের খুব স্পষ্ট বার্তা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জ্ঞাতসারে চুয়াডাঙ্গা জেলা বিএনপি তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দলের নির্দেশনার বাইরে কোন প্রক্রিয়া বা কার্যক্রম বৈধ বলে বিবেচিত হবে না। (প্রেস বিজ্ঞপ্তি)



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী