মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২২ ইং
গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক গাংনী:
আগামী ২০ মার্চ গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে গাংনীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে এই র‌্যালী ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। র‌্যালীটি শহরের বিভিন্না সড়ক প্রদক্ষিণ করে পরে গাংনী হাসপাতাল চত্বর ঘুরে গাংনী বাসস্ট্যান্ড শহিদ রেজাউল চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে একটি আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপু-২ আসনের (গাংনী) সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, গাংনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী